

মাজহারুল ইসলাম রুবেল, মাদারীপুর প্রতিনিধি :

“থ্রি-হুইলার মহাসড়কে মৃত্যু ফাঁদ” “ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার পরিচায়ক”- এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ভুরঘাটা হইতে টেকেরহাট পর্যন্ত থ্রি-হুইলার মুক্ত মহাসড়ক ঘোষণা করা হয়েছে।
আর সেটাকে কার্যকর করার জন্য ভ্যান, লেগুনা, ব্যাটারী চালিত অটোরিকশা, ইজিবাইক, করিমন, নসিমন, ভটভটি সহ সকল প্রকার থ্রি-হুইলার গাড়ি মহাসড়কে চলাচল না করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আজ রবিবার অভিযান পরিচালনা করে উক্ত যানবাহন গুলো রাস্তায় না চালানোর জন্য অনুরোধ করা হয়।
জেলা পুলিশের এই অভিযান কে স্বাগত জানিয়ে উপস্থিত জনতা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
১৩ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ২৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৪ মুহররম ১৪৪২ হিজরি, রোববার











