

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আশরাফুল (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কড়িয়া পাইকরতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক রংপুর জেলার গঙ্গাচরা উপজেলার চারআনী শেরপুর গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে।
নিহতর স্ত্রী ছুম্মা বেগম জানান, ১০ বছর আগে জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে ইসমাইলের সঙ্গে বিয়েবিচ্ছেদ ঘটে। তারপর রংপুর জেলার গঙ্গাচরা উপজেলার চারআনী শেরপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে আশরাফুলের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে হয়।
বৃহস্পতিবার বিকেলে আমার প্রথম পক্ষের মেয়ে সুরাইয়া আমার বাড়িতে বেড়াতে আসলে আমার সাবেক স্বামী মেয়েকে নিতে আমার বাবার বাড়িতে আসে। মেয়ে বাবার সঙ্গে ফিরে যেতে অস্বীকৃতি জানালে আমাদের সঙ্গে হাতাহাতি হয় এবং এক পর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যায় সে।

এর কিছুক্ষণ পরে আমার বর্তমান স্বামী মোটরসাইকেল যোগে করে বাজার যাওয়ার পথে বাড়ির পাশে আগে থেকেই ওঁৎ পেতে থাকা সাবেক স্বামী ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে খুনি ইসমাইলকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহার করা ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
১৮ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ মুহররম ১৪৪২ হিজরি, শুক্রবার











