

হবিগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ উপজেলার আওতাধীন ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নে মানবিক সোসাইটির সদস্যদের সহযোগিতায় মানবিক বন্ধু আদম তমিজী হকের নির্দেশনায় আদম তমিজী হকের পক্ষ থেকে ভালোবাসা’র উপহার বিতরণ করা হয়।
১৮ সেপ্টেম্বর ২০ শুক্রবার ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড সহ বিভিন্ন গ্রামে মাদ্রাসার ছাত্রদের ও গরীব অসহায় শিশুদের মাঝে এই ভালোবাসার উপহার বিস্কুট বিতরণ করা হয়।
এইসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামিলীগ নেতা ইব্রাহিম মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা মনছুব উদ্দিন,রুবেল রানা,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাঈদ আজমল,রাজিব,সৈয়দ আলী, সাফান আহমেদ,নাঈম হোসেন,সালমান,আবুল হাসান, সাহেদ আলী প্রমুখ।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
১৮ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ মুহররম ১৪৪২ হিজরি, শুক্রবার











