রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের আলোচনাসভা

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার দেবই কাজীরবাগ আলিম মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর।

সভায় ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম বঙ্গবাসী, বাংলাদেশ আওয়ামী হকার্সলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন কমল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন সহ অন্যান্যরা।

সভায় নুরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আওয়ামীলীগ একটি রাজনীতিক সুসংগঠিত দল। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দলের দুর্দিনে আমরা যে ভাবে কাজ করেছি। আশা করি দল তার সঠিক মূল্য দেবে।

You might like