

মাকসুমুল মুকিম
দোহার প্রতিনিধি :
ঢাকার দোহারের বিভিন্ন বাজার এলাকায় পেয়াজের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখ শনিবার দোহার উপজেলার জয়পাড়া, মেঘুলা ও নারিশা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেয়াজসহ অন্যান্য কাঁচাবাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় বাজার এলাকা মনিটরিং করে যারা অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করছেন এমন কিছু দোকানীকে ভ্রাম্যমান আদালতে সাজা দিয়েছে।
এই সময় জ্যোতি বিকাশ চন্দ্র ৩টি মামলায় মোট ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় জ্যোতি বিকাশ চন্দ্র বলেন আমাদের অভিযান চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেন বাজারে কোন অ সাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি না করতে পারে। আমরা প্রতিনিয়ত এই বাজার এলাকা পরিদর্শক করে যাবো। সাধারণ ক্রেতারা যেন ভোগান্তির সম্মক্ষীন না হতে পারে এবং তারা যেন ন্যায্য মূল্যে কাঁচামাল ক্রয় করতে পারে সে দিকে আমরা বিশেষ নজরদারি করছি। যেহেতু বাজারে পেঁয়াজের কোন ঘাটতি নেই সেহেতু পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ার কোন কারন নেই।
এ সময় উপস্থিত ছিলেন দোহার থানা পুলিশ ফোর্স।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
১৯ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০১ সফর ১৪৪২ হিজরি, শনিবার











