

মেহেদী হাসান রাসেল, বশেমুরবিপ্রবি ক্যাম্পাস প্রতিনিধি :
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রাক্তন ভিসি খন্দকার নাসিরউদ্দীনের দায়িত্ব অবহেলার কথা জানালেন নবনিযুক্ত ভিসি ড. এ কিউ এম মাহবুব।

তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা নিয়ে কথা বললে জানান, “বিশ্ববিদ্যালয় হলো একটি উন্মুক্ত পরিবেশের জায়গা। যেখান থেকে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় সকল জিনিসের চাহিদা পূরণ করতে পারবে। যেখানে থাকবে প্রয়োজনীয় আবাসিক সুযোগ-সুবিধা। কিন্তু জাতির পিতার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে নেই কোন সুযোগ-সুবিধা, তার কোন ম্যুরাল নেই, নেই কোন টিএসসি চত্ত্বর।
ম্যুরালের তৈরীর ব্যাপারে তিনি জানান, “ভারপ্রাপ্ত ভিসি চেষ্টা করলে ম্যুরালটি তৈরি করতে পারতেন। মুজির শতবর্ষ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু ম্যুরালটি’ তৈরি করা হতো এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক নিজস্ব একটি ক্যালেন্ডার তৈরি করা যেত। বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ফান্ড আছে কিন্তু সেটিও করা হয়নি।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় একটি পরিচয় হলো তার প্রবেশ গেইট কিন্তু সেটাও করা হয়নি।
এছাড়াও তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় অত্যাধিক বেঞ্চ তৈরি করা হয়েছে যেগুলো আজ সংরক্ষণের অভাবে রোদ-বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় সংরক্ষণের জায়গার অভাবে কোটি কোটি টাকার সরকারি সম্পদ আজ নষ্ট হচ্ছে। অপ্রয়োজনীয় ভাবে সরকারি টাকা খরচ না করে চাইলেই সেগুলো দিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্যকোন দিকে উন্নয়ন করা যেত। এতে করে জাতির পিতার নামে বিশ্ববিদ্যালয়টির সুনাম বৃদ্ধি পেত। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্ত্বর আছে কিন্তু এখানে সেটি নেই। সরকারতো প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে কোটি কোটি টাকা বাজেট দিচ্ছে, বিশ্ববিদ্যালয় কোষাগারে অনেক টাকা জমা আছে, চাইলে সেগুলো দিয়ে টিএসসি চত্ত্বর করা যেত কিন্তু সেটিও করা হয়নি। বিশ্ববিদ্যালয় পরিবহন বাস রাখার জন্য গ্যারেজ তৈরি করা হয়েছে কিন্তু আজ সেটি পরিত্যক্ত। গ্যারেজে বাস না রেখে সেগুলো অন্যত্র রাখা হচ্ছে যার জন্য বিশ্ববিদ্যালয় পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেদিকে কোন লক্ষ্যই রাখেননি।
মূলত দায়িত্ব অবহেলার কারনে বিশ্ববিদ্যালয়ে এমনটি হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বশেমুরবিপ্রবির উপাচার্য হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়। এবং ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নিজ অফিস কক্ষে যোগদানপত্রে স্বাক্ষর করেন তিনি যোগদান করেন ৷
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
২৩ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৫ সফর ১৪৪২ হিজরি, বুধবার











