মোবাইলে গেমস খেলতে না দেয়ায় মাদারীপুরে স্কুল ছাত্রের আত্মহত্যা

 

মাজহারুল ইসলাম (রুবেল), মাদারীপুর প্রতিনিধি‌ :

মাদারীপুরের কালকিনিতে মোবাইলে ভিডিও গেমস খেলতে না দেয়ায় ও মা বকুনি দেয়ায় অভিমানে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ১৬ বছরের স্কুলছাত্র নীরব বেপারী।

ঘটনাটি বৃহস্পতিবার রাতে উপজেলার ঠেংগামাড়া গ্রামে ঘটে। নীরব কালকিনি সরকারীপাইলট উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীর ছাত্র সে কাতার প্রবাসী আঃ কাশেম বেপারীর ছেলে।

বৃহস্পতিবার রাতে মোবাইলে ভিডিও গেমস খেলা নিয়ে ছেলে নীরব কে বকা দিয়ে মারধর করে তার মা। মার খেয়ে নীরব অভিমান করে পাশের ঘরে চলে যায়। বেশ কিছু সময় পর তার দাদি ডাকাডাকি করে নিরবের কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির সবাই মিলে দরজা খুলে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানা অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখে।

রাতেই থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সকালে মাদারীপুর সদর হাসপাতালে ময়না তদন্তর জন্য পাঠিয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

২৫ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ১০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৭ সফর ১৪৪২ হিজরি, শুক্রবার

You might like