

মজহারুল ইসলাম (রুবেল), মাদারীপুর প্রতিনিধি :
আসন্ন শিবচর উপজেলা পরিষদ উপ-নির্বাচনের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। নির্বাচন কার্যালয়ে যাচাই বাছাই সম্পন্ন হয়।
উপজেলা পরিষদ উপ নির্বাচনের যাচাই বাছাইয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আঃ লতিফ মোল্লা, বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মোঃ শাজাহান মোল্লার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন রির্টানিং কর্মকর্তা।
সাবেক উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খানের মৃত্যুতে আগামী ২০ অক্টোবর এ উপজেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই বাছাইয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ ৩ প্রার্থীর সকল কাগজপত্র সঠিক হওয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
২৬ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ১১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৮ সফর ১৪৪২ হিজরি, শনিবার












