নারায়ণগঞ্জের সড়ক দুর্ঘটনায় সাংস্কৃতিক কর্মী নিহত

মোঃ সোহেল কিরণ, নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের চলচিত্র নির্মাতা, সাংস্কৃতিক কর্মী, আলোকচিত্রী মোশারফ হোসেন রোজ (৪৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন৷ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বন্দরের সাবদীতে শ্যুটিংয়ের কাজ শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।

মোশারফ হোসেন রোজ সাংস্কৃতিক সংগঠন ‘এই বাংলায়’ এর সাথে সম্পৃক্ত ছিলেন৷ তিনি একজন আলোকচিত্রী ও চলচিত্র নির্মাতা ছিলেন৷ এছাড়া নারায়ণগঞ্জ শহরের মার্ক টাওয়ারে তার একটি মোবাইল সার্ভেসিং ও বিক্রয়ের দোকান আছে৷ শুক্রবার বন্ধুর সাথে তিনি বন্দরের সাবদী এলাকায় শ্যুটিংয়ের কাজে গিয়েছিলেন৷

স্ত্রী পারভীন আক্তার জানান, বাসা থেকে সকাল ১০টায় বের হয়েছিলেন পূজার ছবি তুলবেন বলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দনী ভূইয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠালে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি৷ পরে জানতে পেরেছি একজন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে৷ তিনি মারা গেছেন৷

সাবদী বাজারের পাশ্ববর্তী সড়কে অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে বলে প্রাথমিকভাবে জেনেছি।

 

You might like