তিন দিন বন্ধ পাটুরিয়ার ১ নম্বর ফেরি ঘাট

পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ১ নম্বর ঘাট তিন দিন ধরে বন্ধ রয়েছে। এতে ঘাটে পারের অপেক্ষায় যানবাহনের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঘাট কর্তৃপক্ষ জানায়, গত তিন দিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়ার ১ নম্বর ঘাট বন্ধ থাকায় ঘাট এলাকায় সকাল থেকে দীর্ঘ সারিতে পণ্যবাহী ট্রাক আটকে আছে। আর ভোগান্তিতে রয়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা।

সকাল সাড়ে ৮টার দিকে উভয় ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে ৭ শতাধিক ছোট-বড় পণ্যবাহী ট্রাক।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারী ট্রাক ওঠার সময় ও দুইটি ফেরি একই সঙ্গে নোঙর করার সময় ১ নম্বর ঘাটের ২ নম্বর পন্টুনের র‌্যাম ভেঙে যায়। তারপর থেকে বন্ধ রয়েছে ঘাটটি।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মোট ১৭টি ফেরি চলাচল করছে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

২৭ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ১২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৯ সফর ১৪৪২ হিজরি, রোববার

You might like