শক্তের ভক্ত নরমের যম

কথিকা: ক্ষুদীরাম দাস

‘শক্তের ভক্ত’ বলে কথাটা একেবারে উড়িয়ে দেয়া যায়। কেননা এ কথাটি চিরসত্য কথা। সমাজে যারা ভালো মানুষ, একেবারে ভালো মানুষ-সহজ-সরল তারা কোনো না কোনোভাবে কষ্ট পেয়ে থাকে।

ক্ষেত্রবিশেষে তাদের গুরুত্ব একেবারে নেই বললেই চলে। তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলতে কেউ ভাবে না। সত্যিই হাস্যকর বিষয়। যারা মেজাজি ও রাগী তাদের সামনে মানুষ নত হয় এবং সুন্দরভাবে তাদের সাথে প্রয়োজনের কথা বলে। আমরা জানি সোজা গাছ এবং সোজা মানুষদেরই সবচেয়ে বেশি কাটা থাকে।

তাই যে কোনো ব্যক্তির একেবারে সহজ সরল হওয়া উচিত হবে না। এ কথাটি হয়তো কারো কারো কাছে অগ্রহণযোগ্য হবে। তবে একটু বাস্তবতার কথা চিন্তা করেই দেখুন না, সমাজে যারা সহজ সরল তাদেরকে মানুষ গ্রহণ করে কম।

যারা ভদ্রতার সাথে সমাজে বাস করতে চায়, ন¤্রতা দেখায় তাদেরকে প্রয়োজনে দু’কথা বলতে কেউ ছেড়ে দেয় না। খুব সহজেই তাদেরকে মানুষ অপমান করে বসে। কেননা নরমের যম কথাটিও একেবারে ফেলে দেয়া যায় না।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৬ অক্টোবর ২০২০ খ্রি. ২১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৮ সফর ১৪৪২ হিজরি, মঙ্গলবার

 

You might like