ভুলকে এড়িয়ে চলা

কথিকা : ক্ষুদীরাম দাস

সুন্দর জীবনের হঠাৎ করে ঘটে যাওয়া একটি ভুলই মানুষের জীবন তছনছ করে দিতে পারে। সেই ভুলটা করে ফেলে যখন তার মধ্যে দুর্বলতা এসে বাসা বাঁধে।

এটা শারীরিক দুর্বলতার কথা নয়, এটা মনের দুর্বলতার কথা বলছি। মনের দুর্বলতাই মানুষকে শেষ করে দিতে পারে। আবার মানুষ মনের অজান্তেই কারো প্রতি দুর্বল হয়ে পড়ে।

যাকে বলে ভালো লাগার দুর্বলতা; অথবা সুন্দরের দুর্বলতা! তখনও মানুষ বিশাল ভুল করে ফেলতে পারে অজান্তেই। অবশ্য সাথে সাথে সেসব ভুলের কথা মানুষ বুঝতে পারে না। কিন্তু যখন সমূহ ক্ষতি হয়ে যায় তখন মানুষ বুঝতে পারে, বড় ভুল হয়ে গেছে। হয়তো তখন আর সংশোধনের সময় থাকে না, থাকার কথাও নয়।

হা-হুতাশ করেই জীবনটা পার করে দিতে হয়। আর এটা তাকে মেনে নিতেই হয়। সুতরাং মনটাকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে জরুরী। কারণ, আমাদের মনটা কখন যে কোন বিষয়ে দুর্বল হয়ে পড়ে আমরা বুঝতেই পারি না। চক্ষুর লোভ নাকি ভয়ানক বিষয়, সুতরাং চক্ষুর লোভকে সবার আগে সামাল দিতে হবে। তাহলে ভুলকে এড়িয়ে চলা যাবে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৮ অক্টোবর ২০২০ খ্রি. ২৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২০ সফর ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

You might like