শিবচরে ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক সভা

 

মাজহারুল ইসলাম (রুবেল), মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর জেলার শিবচরে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে উপজেলার মাদবরেরচর এলাকায় এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন।

জানা গেছে, আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে ইলিশ শিকার। এ মৌসুমে ইলিশ মাছ না ধরতে জেলেদের নিষেধাজ্ঞার পাশাপাশি সাধারন মানুষের মধ্যে সচেতনতার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক ড.রহিমা খাতুন বলেন,’ইলিশ ধরা বন্ধে ভ্রাম্যমান আদালতের টিম সার্বক্ষণিক পদ্মানদীতে টহল দেবে। এছাড়াও মাছ কেনাবেচাসহ সকল কার্যক্রম বন্ধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, জেলা মৎস কর্মকর্তা রিপনকান্তি ঘোষ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ , মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ প্রমুখ।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

১৩ অক্টোবর ২০২০ খ্রি. ২৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৫ সফর ১৪৪২ হিজরি, মঙ্গলবার

You might like