পরকীয়া বা ব্যভিচারে আসক্ত পিতামাতাদের সন্তানেরা

কথিকা : ক্ষুদীরাম দাস

পরকীয়া বা ব্যভিচারে আসক্ত পিতামাতাদের সন্তানেরা এক বিভিষীকাময় বিষাদ হতাশাগ্রস্ত জীবন যাপন করে।

এইসব মন্দ পিতামার থেকে সন্তানেরা কি শিখবে? যৌন জীবন মানে তাদের কাছে এক জঘন্য বিষয়, বিবাহিত জীবনে সেই সৌন্দর্য অনাবিল আনন্দ অনেক সময় সন্তানের জীবনে পূর্ণতা পায় না।

পরকীয়ায় আসক্ত লোকেরা সংসারে থেকেও যেন নেই-এভাবে জীবন কাটায়। পুরুষের ক্ষেত্রে তখন শুধু সংসারে অর্থ প্রদানই একমাত্র কাজ হয়। স্ত্রী সন্তান কারো প্রতি প্রকৃত ভালোবাসা মমত্ববোধ থাকে না। মিথ্যা চকচকে পাপময় জীবনের নোংরা আনন্দে জড়িয়ে পড়ে। সংসারের শ্রী নষ্ট হয়। যেসব পুরুষের অর্থ কম তারা তো সংসারেও টাকা পয়সা ঠিকমত দেয় না।

মদ খেয়ে মানুষ এসবে কাল কাটায়। অহেতুক অর্থনাশে বৃদ্ধকালে অভাবে পড়ে, আয়ু কমে যায়-ভালোবাসাহীন জীবনযাপন করে। শক্তিময় যৌবনে পিতামাতাকে এ ব্যাপারে সচেতন হতে হবে নতুবা কল্পনার অতীত অগৌরব অসম্মান জীবনের শেষপ্রান্তে গ্রাস করবে। নিজ নিজ ধর্মের অনুশাসন পিতামাতা নিজেরা অনুসরণ করলে সন্তানেরাও তা করতে অনুপ্রাতি হয়, উৎসাহিত হয়। সন্তানের জন্যে পিতামাতার একটাই প্রচেষ্টা থাকতে হবে, ‘সন্তানকে আত্মমর্যাদা সম্পন্ন শক্তিশালী মানুষ গঠন।’

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

১৬ অক্টোবর ২০২০ খ্রি. ৩১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৮ সফর ১৪৪২ হিজরি, শুক্রবার

You might like