ভুল বুঝা

কথিকা : ক্ষুদীরাম দাস

ভুল সবসময়ই ভুল। ভুল আমরা কেউ পছন্দ করি না, তবে সেটা হয়ে যায়। আর সেটা কখনো কখনো খুবই মারাত্মক আকার ধারণ করে। ছোট একটা ভুলও মানুষের জীবনে ধ্বংস ডেকে আনতে পারে।

কখনো কখনো মানুষের জীবনে এটা হয়ে যায় যে, সত্যিটা চাপা থেকে ভুলটা সামনে এসে দাঁড়ায়। এমনভাবে সেটা সামনে এসে দাঁড়ায় যে ভুলটাই বুঝি সত্যি সত্যি। তখন সেটাই মানুষ গ্রহণ করে।

এতে কষ্ট বেড়ে যায়। ভুল বুঝে মানুষ তখন মানুষ থেকে অনেক দূরে সরে যায়, হয়ে যায় চরম কোনো ঘটনা। একটা ভুলের কারণে হাজার ভুলগুলো ঘটে যায় একে একে। কোনো কোনো মানুষ কাউকে ভুল বুঝে থাকে; সত্যিটা তখন জানার চেষ্টাও করে না। অবশ্য ভুল বোঝার আগে সত্যিটা যাচাই করে দেখা দরকার।

সেটা না করলে জীবনের সুন্দর সম্পর্ক ভেঙে যায়। এমন ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে চলেছে। আর সেই সম্পর্ক কোনোদিনই জোড়া লাগে না। তখন শত্রুতারও সৃষ্টি হয়ে যায়।

সুন্দর সম্পর্ক তখন অসুন্দরে পরিণত হয়। সুতরাং কারো প্ররোচনায় আপন মানুষকে ভুল বোঝার আগে নিজেকেই যাচাই করে দেখা দরকার।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১৮ অক্টোবর ২০২০ খ্রি. ০২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ৩০ সফর ১৪৪২ হিজরি, রোববার

You might like