শিবচরে আওয়ামীলীগ প্রার্থী আ. লতিফ মোল্লা বিজয়ী

রোমান শিকদার, স্টাফ রিপোর্টার  : :
শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আ: লতিফ মোল্লা নৌকা প্রতিকে ১ লাখ ৮৪ হাজার ৬ শ ৩৩ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বিএনপি মনোনীত চৌধুরী নাদিরা আক্তার ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৮ শ ৭৪ ভোট। মঙ্গলবার রাত ৯ টার দিক উপজেলা নির্বাচন কমিশন ফলাফল ঘোষনা করেন।

এদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১ শ ১ টি কেন্দ্রের ৫ শ ১৩ টি বুথে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে প্রশাসন ছিল কঠোর অবস্থানে। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্যসহ র‌্যাবের ৪টি টহল টিম, ৩ প্লাটুন বিজিবি, একাধিক ভ্রাম্যমান আদালতের টিমসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়োজিত ছিল। এ নির্বাচনে ১ লাখ ৩৭ হাজার ৮৯০ জন পুরুষ ও ১ লাখ ২৬ হাজার ৬০৫ জন নারী ভোটারসহ মোট ২ লাখ ৬৪ হাজার ৪৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২০ অক্টোবর ২০২০ খ্রি. ০৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, মঙ্গলবার

You might like