দুষ্ট প্রতিবেশী থেকে সাবধান

কথিকা

ক্ষুদীরাম দাস :
মানসিক ও আত্মীক শান্তি ভঙ্গ করতে দুষ্ট প্রতিবেশী অনেক ভূমিকা রাখে। এ ধরনের ধৈর্য ধারণ মোটেও আমাদের দুর্বলতাকে প্রকাশ করে না। শক্তিমানেরাই শুধু পারে ধৈর্য ধরতে।

এ ধরনের অজ্ঞ, কুমপমন্ডুক, ঈর্ষাপরায়ণ, দুষ্ট মানসিকতা যন্ত্রণার হলেও আমলে না নেয়াই ভালো। এদের মানসিকতাকে বদলানো সাধ্যাতীত। শান্তি ভঙ্গের আশঙ্কায় নীরবতাই আসল সমাধান।

দুষ্ট প্রতিবেশীদের কারণে কোন কোন সময় নিজেদের পরিবারে ভুল বোঝাবুঝিতে সৃষ্ট সমস্যা তৈরি হতে পারে। এক্ষেত্রে নীরব ধৈর্য ধারণের মধ্য দিয়েই শান্তি ভঙ্গের আশঙ্কা থেকে মুক্ত থাকা বই গত্যন্তর নাই।

যদি শান্তিতে বসবাস করতে হয়, তাহলে প্রতিবেশীর সহযোগিতা দরকার। প্রতিবেশীর ঘরে যখন আগুন জ্বলে, তখন নিজের ঘরেও নিরাপত্তা বিপন্ন হতে পারে।

অসাধু, দুষ্টকর্মকারী, পরিশ্রীকাতর ও লোভী ব্যক্তিরা কখনো অন্তরে শান্তি অনুভব করে না। অসহিষ্ণুতা, অধৈর্যশীলতা, মানসিক অস্থিরতা হেতুই শান্তি বিঘ্নিত হতে থাকে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২২ অক্টোবর ২০২০ খ্রি. ০৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৪ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

You might like