

স্বরূপকাঠি প্রতিনিধি :
”মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সবত্র” এই স্লোগানকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্বরূপকাঠিতে। কমিউনিটি পুলিশিং-ডে এ উপলক্ষে শনিবার সকালে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানা পুলিশ কর্তৃক নেছারাবাদ থানা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্র্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মোশারেফ হোসেন, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এ্যাড. এস এম ফুয়াদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্ত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর প্রমুখ।

এসময় এলাকার মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর পূর্বে থানা প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য র্যালি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।











