বাঘের আক্রমণে আহত বাবলু পেল এক লাখ টাকার চেক

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় সুন্দরবনে বাঘের আক্রমনে আহত শ্যামনগর উপজেলার গাবুরার বাসিন্দা বাবলু গাজীকে ক্ষতিপূরণ বাবদ বনবিভাগ কর্তৃক প্রদান করা হল এক লক্ষ টাকার চেক।

বুধবার (১১ নভেম্বর) সকালে সাতক্ষীরারেঞ্জ,সুন্দরবন পশ্চিম বনবিভাগের আয়োজনে খুলনার বয়রা বনসংরক্ষকের কার্যালয়ে এই চেক প্রদান করা হয়।

চেক প্রদান করেন খুলনার বন সংরক্ষক ইমরান আহমেদ ও বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক সাতক্ষীরারেঞ্জ শাহিনুর ইসলাম সহ বনবিভাগের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির বাসিন্দা জেলে বাবলু গাজী চলতি বছরের মে মাসে সুন্দরবনের কাচিকাটা ক্যাম্পের পায়রাটুনি খালে মাছধরা কালিন সময়ে বাঘের আক্রমণের শিকার হয়ে মারাত্নক আহত হন।

পরবর্তীতে তিনি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা সেবা গ্রহণ করেন। সরকারি নিয়মমেনে পাশ নিয়ে তিনি সুন্দরবনে মাছ ধরতে গেলে বাঘের আক্রমনের শিকার হন। এর পর বনবিভাগের কাছে তিনি জানমালের ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে সরকারি নিয়মানুসারে বনবিভাগ কর্তৃক এক লক্ষ টাকার চেক পেয়েছেন।

প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy