স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি নজরুল, সম্পাদক আজাদ

মো. মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠি প্রেসক্লাবে মো. নজরুলইসলাম (সমকাল) সভাপতি ও একে আজাদ (ভোরের কাগজ, সিএনএন) সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

রোববার প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভায় সকল সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ওই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মো. হালিমুর রহমান শাহীন(ইত্তেফাক), মো. হযরত আলী হিরু (কালের কন্ঠ), যুগ্ম সম্পাদক ফয়সাল হাসান সুজন (বিজয় টিভি), মো. রুহুল আমিন মোল্লা ( আমাদের অর্থনীতি),অর্থ সম্পাদক ধীরেন হালদার (সংবাদ), সাংগঠনিক সম্পাদক- আনোয়ার হোসেন (দৈনিক সুন্দরবন), দফতর সম্পাদক মো. হাবিবুল্লাহ মিঠু (ইনকিলাব,পিরোজপুর কন্ঠ), প্রচার সম্পাদক- – জাহীদ হোসেন(সংবাদ দিগন্ত), ক্রীড়া সম্পাদক-রুহুল আমিন (ভোরের ডাক), সাংস্কৃতিক সম্পাদক- রবিন দাস( গ্রামের সমাজ), সদস্য- একেএম কাওসার উদ্দিন তালুকদার (যুগান্তর), মো.আতিকুল ইসলাম লিটু (নয়াদিগন্ত), মো. আসাদুজ্জামান (আজকের পরিবর্তন), মো. মনির হোসেন (আজকের বার্তা), মাসুদুল আলম অপু (দৈনিক জনবানী), মো. রাজু (ভোরের দর্পন), মো. রিয়াজ মাহমুদ (আমাদের নতুন সময়), মো. তুহীন আহসান(একাত্তর বাংলা), মিজানুর রহমান (তৃতীয় মাত্রা)।

এছাড়াও মাসূম আহম্মেদ, এমএস বাবুল, নার্গিস জাহানকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়েছে।

You might like