কুড়িল বিশ্বরোডের ৩’শ ফুটে মেহেদী ফুড কোর্টে এরাবিকা কফি শপের শুভ উদ্বোধন

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩’শ ফুট এলাকায় রংধনু গ্রপের অঙ্গ প্রতিষ্ঠান মেহেদী ফুট কোর্টে এরাবিকা কফি শপের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেদী ফুড কোর্টে এ কফি শপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, রংধনু গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান।

এসময় আরো উপস্থিত ছিলেন চলচিত্র জগতের অভিনেতা শাকিব খাঁন, বিদ্যা সিনহা মিম প্রমুখ।

প্রথমে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে কফি শপটি পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

০৬ নভেম্বর ২০২০ খ্রি. ২১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শুক্রবার

 

You might like