

রোমান শিকদার, স্টাফ রিপোর্টার :
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র ও অবমাননা করায় মাদারীপুর শিবচরের বন্দর খোলা ইউনিয়নের ফ্রান্সের সকল পণ্য বর্জন কারার ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় সকল মুসলিম জনতা ও যুবসমাজ শনিবার (৭নভেম্বর) বিকালে উপজেলার বন্দর খোলা ইউনিয়নে শিকদার হাট এলাকায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রায় ২ কিলো মিটার পথ জুড়ে এই বিক্ষোভ মিছিল চলে।পরে মিছিলে শেষে বক্তারা সকল মুসলিমদের ফ্রান্সের পণ্য বর্জন করার আহ্ববান করেন এবং ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

জানা যায়, সভাপতিত্বে করেন মোঃ নবেল শিকদার বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুফতি আমির হামজা মামুন শিকদার বিঃঅতিথি মোঃ নূরুল আমিন মাদবর এই সময় আরো উপস্থিত ছিলেন রিয়াদ হাসান শাহ আলম মাদবর জাহিদ হাসান। বন্দর খোলা ইউনিয়নে সকল মুসলিম জনতার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রান কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।‘
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
০৭ নভেম্বর ২০২০ খ্রি. ২২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার









