

দুমকি প্রতিনিধি :
আজ শনিবার দুপুর ১২:৪০ মিনিটের সময় বগা ফেরিঘাটে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনার শিকার হলে একজন মাথায় আঘাত লেগে গুরুতর ভাবে আহত হন।

অন্যজন তাকে সাথে সাথে দুমকি উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর জরুরী ভিত্তিতে বরিশাল নিয়ে যেতে বলা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এম্বুলেন্স ড্রাইভার নাসির কে বলা হলে সে খামখেয়ালি করে বলে বহিরাগত এম্বুলেন্স নিয়ে যেতে।
অতঃপর আধঘন্টা দেরী তোষামোদ করেও তাকে রাজী না গেলে লেবুখালী থেকে এম্বুলেন্স এনে রোগীকে বরিশাল নিয়ে যেতে হয়। কিন্তু পথিমধ্যে রোগী মারা যায়।
স্থানীয় ও ভুক্তভোগীদের থেকে আরও জানা যায়, দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এম্বুলেন্স ড্রাইভার নাসিরের এরকম খামখেয়ালির ঘটনা অহরহ। এছাড়া আরও জানা যায় যে তিনি সরকার নির্ধারিত ভারা ব্যাতিত অধিক ভাড়া নিয়ে থাকেন যা সাধারণ জনগণের কাম্য নয়।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
০৭ নভেম্বর ২০২০ খ্রি. ২২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার









