

আপডেট সময় : ০৮:৫৯ পিএম
নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কমির উদ্দিনকে (৮৬) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। দুপুরে উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চি বিদ্যালয় মাঠে নিহতের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে রবিবার (৮ নভেম্বর) ভোরে নিজ বাড়িতে বীরমুক্তিযোদ্ধা কমির উদ্দিন লিভার ও ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে কাঞ্চনে তার নিজ বাড়িতে মারা যান।
উপজেলা প্রশাসনের পক্ষ্যে নিহতের গায়ে জাতীয় পতাকা ও ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা সহকমিশনার আফিফা খাঁন। এসময় পুলিশের একটি চৌকস দল নিহতের সম্মানে গার্ড অব অর্নার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আমানউল্লাহ, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক সহ আরো অনেকে।
মৃতকালে তিনি স্ত্রী, ৩-ছেলে ও ৪-কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
০৮ নভেম্বর ২০২০ খ্রি. ২৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, রোববার











