করোনাকালে প্রধানমন্ত্রী শিক্ষকদেরও সহায়তা করেছেন : তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি :

আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক বাণিজ্য ও শিল্প মন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালে শিক্ষকদেরকেও সহায়তা করেছেন।

দলমত নির্বিশেষে মসজিদের ইমাম-মুয়াজ্বিন থেকে শুরু করে প্রতিটি সেক্টরে প্রধানমন্ত্রীর এ সহায়তা পেয়েছেন। রবিবার দুপুরে শিক্ষা প্রকৌশল বিভাগের অধীনে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪তলা বিশিষ্ট ভোলা আলতাজের রহমান ডিগ্রি কলেজের নব নির্মিত আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ধর্ষণ ও শিশু নির্যতন বন্ধসহ মাদক থেকে বিভিন্ন ইউনিয়ন-গ্রামগঞ্জে সর্তক থাকার আহবান জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, যুব সমাজকে রক্ষার জন্য দলমত নির্বিশেষে কমিউনিটি গঠন করতে হবে। তরুন সমাজ মাদকে লিপ্ত হয়ে দেশ ও জাতিকে ক্ষতিকরার চেষ্টা করে। এ ব্যাপারে অভিভাবকদের সর্তক থাকার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে কলেজের গর্ভনিংবডির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, ঢাকাস্থ ভোলা সমিতির সভাপতি গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, সাবেক অধ্যক্ষ সামসুল আলম সেলিম চৌধুরীসহ শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ ।

You might like