নারায়ণগঞ্জে অবৈধ কয়েল কারখানা ও রেস্টুরেন্ট মালিককে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কয়েল কারখানা ও খাবার হোটেল পরিচালনা করার অপরাধে কয়েকজন মালিককে জরিমানা ও একটি খাবার হোটেলকে সিলগালা করে দেওয়া হয়েছে।

সকালে সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারি কমিশনার(ভুমি) রেজা মো: গোলাম মাসুম প্রধান।

এসময় র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমানসহ র‌্যাবের একটি দল অভিযানে অংশ নেন।

মেবাইলকোর্ট পরিচালনাকারী সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারি কমিশনার(ভুমি) রেজা মো. গোলাম মাসুম প্রধান জানান, আদমজী সোনামিয়া বাজারের বি ফোর রেস্টুরেন্টের মালিককে একলাখ টাকা, মাদানি নগরের বাংলা কিং ও এ টু জেট কয়েল কারখানার মালিক অরুণ মিয়াকে এক লাখ ও দক্ষিণ সানারপাড়ে আরো একটি কয়েলকারখানার মালিককে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তাদের ব্যবহৃত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

তিনি বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। বাকি অবৈধ কয়েলকারখানা মালিকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

এলাকাবাসীর অভিযোগ, মৌচাক শাপলা বেকারী এলাকা সংলগ্নজাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি বসুন্ধরা কিংসহ বিভিন্ন ব্যান্ডের কয়েল তৈরী ও বিক্রি করে আসছেন। সিদ্ধিরগঞ্জসহ আশপাশ্বের এলাকায় একাধিক কয়েল কারখানার মালিক তিনি।

এ ব্যবসা করে তিনি অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। মিজমিজি পশ্চিম পাড়া এলাকায় প্রিন্স নামের এক ব্যক্তি কুইন কিং কয়েল নামের একটি কারখানা চালিয়ে আসছেন।

অভিযোগ উঠেছে তিনি তার কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে প্রায় বার রকমের কয়েল বাজারজাত করে আসছে। প্রতিবেশীরা জানান, প্রায় দশ বছর যাবৎ এই ব্যবসা করে তিনি বনে গেছেন কোটিপতি।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০২:৪০ এএম

১২ নভেম্বর ২০২০ খ্রি. ২৭ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

You might like