মাদারীপুরে আজীবন রক্তদাতার শপথ নিলেন পুলিশ সদস্যরা

 রোমান শিকদার, স্টাফ রিপোর্টার :

মাদারীপুরে আজীবন রক্তদাতা হিসেবে জেলা পুলিশের সকল সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

এ সময় মাদারীপুর জেলা পুলিশ ব্লাড ব্যাংক এর কার্যক্রমও শুরু করে জেলা পুলিশ। বৃহস্পতিবার(১২ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলা ‘পুলিশ ব্লাড ব্যাংক’ এর উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, পুলিশ সদস্যরা ইতোপূর্বেও জরুরী প্রয়োজনে অসুস্থ, আহতদের বিভিন্ন সময়ে রক্ত দিয়ে এসেছে। এবার রক্তদানের মতো মহৎ কাজকে সব সময় নিজেদের নিয়োজিত রাখতে স্বেচ্ছায় রক্ত দিতে শপথ নিয়েছে পুলিশ সদস্যরা। মুমূর্ষ কালীন সময়ে ও জরুরী প্রয়োজনে অসুস্থ, আহত, গুরুতর আহত পুলিশ সদস্য, পুলিশ সদস্যদের আত্মীয়-স্বজন ও সাধারন মানুষের প্রাণ রক্ষার জন্য পুলিশ সদস্যরা স্বেচ্ছায় রক্ত দানের কার্যক্রমে নিজেদের নিয়োজিত করছে।

এ জন্য তারা শপথ গ্রহণ করেছে। মাদারীপুর জেলা পুলিশ করোনাকালীন সময়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে মাদারীপুর জেলা পুলিশ ব্লাড ব্যাংক কার্যক্রম শুরু করে।

মাদারীপুর জেলা পুলিশের করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা করোনা রোগীদের বাঁচানোর জন্য প্লাজমাও দান করেছে। এ কার্যক্রমকে তরান্বিত করতেই আনুষ্ঠানিক ভাবে ‘পুলিশ ব্লাড ব্যাংক’ এর উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান,’মাদারীপুরে প্রত্যেক পুলিশ সদস্য প্রতি চার মাস পর পর স্বেচ্ছায় রক্তদান করবে। সংগৃহীত রক্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার পুলিশ ব্লাড ব্যাংক” এর মাধ্যমে সংরক্ষন করা হবে। “পুলিশ ব্লাড ব্যাংক” এর মাধ্যমে উপকৃত হবে পুলিশ সদস্য, পুলিশ সদস্যের পরিবারবর্গ ও সাধারন মানুষ।’

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ১০:৫১ পিএম

১২ নভেম্বর ২০২০ খ্রি. ২৭ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

You might like