চিত্রনায়ক ডিএ তায়েবের জন্মদিন কাল

সাইদ হোসেন অপু চৌধুরী :
আজ ১৪ নভেম্বর শনিবার বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, চিত্র নায়ক ডি এ তায়েব এর জন্মদিন। তিনি একজন দায়িত্বরত পুলিশ অফিসার থাকা সত্বেও হৃদয়ে আঁকড়ে ধরেছেন বাংলা সাংস্কৃতি জগতকে।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্রের কোনো তারকার জন্ম উৎসব নিয়ে দেখা যায়নি এমন আনন্দ এবং উদ্দীপনা। মিডিয়ার সঙ্গে দীর্ঘ দিন জরিত থাকলেও, চলচ্চিত্রের পর্দায় উপস্থিতি খুব বেশিদিন নয়। তবুও দর্শক ও ভক্তের হৃদয়ে রচনা হয়েছে, ডি এ তায়েব মানেই একটা মানবতার ফেরিওয়ালা। দুই হাজারেরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি, করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পীদের গাওয়া গানে মিউজিক ভিডিও।

এখানেই শেষ নয় বাংলা চলচ্চিত্রের রুপালি পর্দায় নাম লেখাতেই জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে কোটি কোটি ভক্তের মনে। পিছিয়ে যাননি চলচ্চিত্র প্রযোজনা থেকে। হৃদয়ে স্বপ্ন আর মনে বিশ্বাস থাকলে মানুষের জীবনে অসম্ভব বলে কোনো কথা থাকে না, তার আরও একটি প্রমাণ ডি এ তায়েব। এই মহান মানুষটির জন্ম উৎসব নিয়ে ভক্তদের মনে রয়েছেন নানান পরিকল্পনা, কাল ১৪ ই নভেম্বর ঢাকার নয়া পল্টন সাংগারি-লা-ইন রেস্টুরেন্ট ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ব্যবস্থাপনায় পালিত হবে দিনব্যাপী জন্মদিনের আয়োজন। সেখানে কেক কেটে ভক্তদের ইচ্ছা পূরণ করতে আসবেন মানবিক হিরো ডি এ তায়েব। উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীরা।

দিনব্যাপী এ অনুষ্ঠানে থাকবে মধ্যাহ্নভোজ, আলোচনা সভা, অতিথিদের সম্মাননা, কেক কাটা, ফ্যান ক্লাবের কর্মকর্তাদের পরিচিতি পর্ব, শুভেচ্ছা বক্তব্য এবং জনপ্রিয় শিল্পীদের গান এবং নাচের অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি রুহুল আমিন কিরণ এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেন কাব্য সানি।

লেখক পরিচিতি: সাইদ হোসেন অপু চৌধুরী, লেখক ও সাংবাদিক। কার্য নির্বাহী সদস্যঃ ডি এ তায়েব অফিশিয়াল ফ্যান ক্লাব।

 

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ১০:১৪ পিএম

১৩ নভেম্বর ২০২০ খ্রি. ২৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শুক্রবার

You might like