

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় বাড়িভাড়ার পাওনা টাকার জেরে মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বাড়ির মালিকেরা। সে ওই এলাকার মৃত ফজল মিয়ার ছেলে। গতকাল রাতে নলুয়াপাড়ার রানাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের ছোট ছেলে আল আমিন তিন হাজার টাকা মাসে রানাদের বাড়িতে ভাড়া থাকে। গত মাসের পনেরশত টাকা ভাড়া পরিশোধ করতে না পারায় আল আমিনের বাবার মুরগীর দোকান থেকে রানা টাকা না দিয়ে মুরগী নিয়ে যায়। এতে মুরগী দিতে অস্ববীকার করায়। বাসায় গিয়ে রানা আমিনকে মারধর করে।
এসময় আল আমিনের বাবা এসে বাধা দিলে রানাসহ তার স্বজনরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়গঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাড়ির মালিকসহ জড়িতরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান চলছে।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
আপডেট সময় : ১২:০৮ পিএম
১৩ নভেম্বর ২০২০ খ্রি. ২৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শুক্রবার











