দোহারে ১০ টি ‘স’ মিলে মোবাইল কোর্টে অভিযান : ৩ ব্যবসায়ীকে জরিমানা

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহারের জয়পাড়ায় অবস্থিত তিন স মিল মালিক কে জরিমানা করা হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন স মিল অভিযান পরিচালনা করা হয়েছে।

বিভিন্ন স মিলে অভিযান চালিয়ে নবায়ন ফি ও লাইসেন্স না থাকার দায়ে খান স মিলের স্বতাধিকারী মোয়াজ্জেম হোসেন কে ২ হাজার টাকা, নূর জাহান স মিলের স্বতাধিকারী মো শাখাওয়াত কে ২ হাজার টাকা এবং হযরত আলী স মিলের স্বতাধিকারী আব্দুস সোবহান কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় জ্যোতি বিকাশ চন্দ্র বলেন আমাদের অভিযান চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।

You might like