
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের আসাদ (৩) এবং রহমত উল্লাহ (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
১৮ নভেম্বর (বুধবার) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু দু’টি ওই এলাকার সফিউদ্দীনের ছেলে আসাদ এবং সফিউদ্দীনের ভাই রফিকুল ইসলামের ছেলে রহমত উল্লাহ।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু দু’টি খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখে তাদেরকে উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন
আপডেট সময় : ০৭:৩৪ পিএম
১৮ নভেম্বর ২০২০ খ্রি. ০৩ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০২ রবিউস সানি ১৪৪২ হিজরি, বুধবার









