মাস্ক না পরায় মাদারীপুরে ১৮ জন আটক

মাজহারুল ইসলাম (রুবেল), মাদারীপুর :

মাদারীপুরে মাস্ক না পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করায় ১৮ জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে শহরের শকুনী লেক এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরুত্ব নিশ্চিতকরণ ও সবার জন্য বাধ্যতামূলক মাস্ক পড়া নিশ্চিতকরণ বিষয়ে প্রচার-প্রচারনা চালায় পুলিশ। এ সময় মাস্ক না পড়ে রাস্তাঘাটে-জনসম্মুখে চলাচল করায় শকুনী লেক এলাকা থেকে ১৮ জনকে আটক করা হয়।

পরে করোনা ভাইরাস সম্পর্কে পর্যাপ্ত ধারণা দেয়ার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের মাঝে একটি করে মাস্ক বিতরণ করা হয়। এক পর্যায়ে নিজেদের ভুল বুঝতে পারায় আটককৃতদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় হয়। এদিকে করোনা ভাইরাস রোধে পুলিশের পক্ষ থেকে নিয়মিত প্রচার-প্রচারনা চালিয়ে যাবার কথা জানিয়েছে পুলিশ।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ১০:৩১ এএম

২২ নভেম্বর ২০২০ খ্রি. ০৭ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০৬ রবিউস সানি ১৪৪২ হিজরি, রোববার

You might like