স্বরূপকাঠিতে ওয়ারেন্টভুক্ত তিন আসামীসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠিতে রবিবার রাতে ওয়ারেন্টভুক্ত তিন আসামীসহ রানা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় রানার নিকট থেকে ৬৬ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওয়ারেন্টভুক্ত আসামীরা হলো রাসেল খান,শহীদুল ইসলাম ও রফিকুল ইসলাম। সোমবার পুলিশ আসামীদের পিরোজপুর আদালতে পাঠিয়েছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। রানা একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী বলেও জানান ওসি। পুলিশ সোমবার আসামীদের আদালতে পাঠিয়েছে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০৫:৩১ পিএম

২৩ নভেম্বর ২০২০ খ্রি. ০৮ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০৭ রবিউস সানি ১৪৪২ হিজরি, সোমবার

You might like