জনসচেতনতা ও মাস্ক পরাতে দোহারে অভিযান অব্যাহত : ১২ জনকে দন্ড

মাকসুমুল মুকিম :

দোহারের জয়পাড়া কলেজ মোড় এলাকায় মোবাইল কোট পরিচালনা করা হয়েছে।

আজ ২৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে দোহার উপজেলায় করোনা ভাইরাসের দ্বিতীয় প্রকোপ মোকাবেলায় বাধ্যতামূলক মাস্ক পরিধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি চীফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যেতি বিকাশ চন্দ্র । এসময় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক ব্যবহার বিষয়ে অধিকতর সচেতন করা হয়।

এবং মাস্ক না পড়ার অপরাধে ১০ টি মামলায় ১২ জন কে দুই হাজার দুই শত টাকা জরিমানা করা হয়েছে। এবং বাকিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করে সর্তক করে দেয়া হয়েছে।

জ্যোতি বিকাশ চন্দ্র বলেন কভিড ১৯ বেড়ে যাওয়ায় আমাদের অভিযান চলছে এবং ভবিষ্যতে ও অভিযান অব্যাহত থাকবে।
আপনারা নিজে স্বাস্থ্য বিধি মেনে চলুন অপর কে মেনে চলার জন্য উৎসাহ দিন।

You might like