

মোঃ মাসুদুল আলম অপু,স্বরূপকাঠী প্রতিনিধি :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সহসভাপতি নাদিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি মীরা রানি চৌধুরী,সাধারণ সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রহিমা খাতুন,উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, লিগ্যাল এইড সম্পাদক খনা রানি চন্দ,নিলুফা ইয়াসমিন প্রমুখ।
বক্তারা নারী ও কন্যা শিশু নির্যাতন বিরোধী আন্দোলন জোরদার করতে তরুণ ও তরুনীদের তাদের আন্দোলনে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন
আপডেট সময় : ০৬:৩০ পিএম
২৫ নভেম্বর ২০২০ খ্রি. ১০ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০৯ রবিউস সানি ১৪৪২ হিজরি, বুধবার











