

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান-কে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলার নাওড়া এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।

এসময় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য এম এ করিম পাঠান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজ্বী ইয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. আবদুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, এ্যাড. যতীন্দ্র চন্দ্র রায়, জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য মোশাররফ হোসেন ভুঁইয়া প্রমুখ।

ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে সভামঞ্চকে জনসভায় পরিণত করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেন, আমার কোন চাওয়া নাই। জনগণের সেবক হয়ে বাকিটা জীবণ আপনাদের পাশে থাকতে চাই। আমার ভাই মিজানুর রহমান মিজানকে আপনাদের হাতে তুলে দিলাম। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে তাঁকে বিপুল ভোটে জয়যুক্ত করেন বলে আমি বিশ্বাস করি।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
আপডেট সময় : ০৭:১৫ পিএম
২৭ নভেম্বর ২০২০ খ্রি. ১২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১১ রবিউস সানি ১৪৪২ হিজরি, শুক্রবার











