

মেহেদী হাসান রাসেল :
সখীপুরের সাবেক সংসদ সদস্য অনুপম করোনায় আক্রান্ত অনুপম শাহজাহান জয়।

টাঙ্গাইল-০৮ (সখীপুর-বাসাইল) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে তার পরিবার। তিনি বর্তমানে ঢাকার বাসায় অবস্থান করছেন।
তার স্ত্রী তামান্না মহসীন মৌ বলেন, সাধারণ সর্দি জ্বর হওয়ায় মঙ্গলবারে করোনা পরীক্ষার নমুনা জমা দেন অনিপম শাহজাহান জয়।
বৃহস্পতিবার জানতে পারেন তিনি করোনা পজিটিভ। তবে তার শরীরে করোনার কোন উপসর্গ নেই। বর্তমানে ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
আপডেট সময় : ০৭:১৫ পিএম
২৭ নভেম্বর ২০২০ খ্রি. ১২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১১ রবিউস সানি ১৪৪২ হিজরি, শুক্রবার








