

রাকিবুল হাসান, মনপুরা সংবাদদাতা :
ভোলার মনপুরা পঁচা কোড়ালিয়া বিট অফিসার মোবারক ও বন প্রহরী কামাল, শাহাদাত বনে মহিষ চড়ানোর অপরাধে মহিষ রাখাল সিরাজ (১৯)কে পিটিয়ে আহত করা হয়েছে। আহত সিরাজের বাড়ি দক্ষিণ সাকুচিয়া ৮নং ওয়ার্ডে। আবদুল সৈয়ালের ছোট ছেলে।
গত (২৬ নভেম্বর) বিকাল ৪টায় চরপিয়াল বনে তাকে পিটিয়ে আহত করে। কোন ট্রলার না পাওয়া সিরাজ চরে আহত অবস্থায় পরে থাকেন।

(২৭ নভেম্বর)সকালে তাকে উদ্ধার করে মনপুরা হাসপাতালে ভর্তি করানো হয়।
সিরাজ জানান,পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা মোবারক, কামাল, শাহাদাত একটি ট্রলার নিয়ে চার পিয়াল গিয়েছে। সেখানে আমি মহিষ চরানোর কাজ করি। বিট অফিসার আমায় ডাক দেয়, আমি আসলে আমাকে তারা তিনজন মিলে মারধর করে এবং গাছের সাথে গামছা দিয়ে হাত বেঁধে রাখে। আমার কাছে থাকা টাকা ও মোবাইল হাতিয়ে নিয়েছে।
এমন বর্বরোচিত নির্যাতনের কথা এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় লোকজন। তারা বলেন, পঁচা কোড়ালিয়া বিট অফিস গাছ বিক্রয় থেকে শুরু করে নানা অপকর্মে সাথে জড়িত রয়েছে।এছাড়া দালালের মাধ্যমে সাধারণ লোকজনকে মামলা করে হয়রানি করে। মহিষ মালিকদের কাছ থেকে নানাভাবে অর্থ হাতিয়ে নোওয়ার অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ কে মামলার ভয় দেখিয়ে দেখিয়ে মুক্তিপণ আদায় করার অনেক অভিযোগ রয়েছে।
বিট কর্মকর্তার কাছে এই নির্যাতনের বিষয় জানতে চাই তিনি বলেন, চরপিয়াল চারা গাছের ভিতর মহিষ দিয়ে বাহিরে ঘুরাঘুরি করে। পরে তাকে ডাক দিয়ে মহিষ বন থেকে সরানোর কথা বলি। তাকে কোন কোনও ধরনের মারধর করা হয়নি। তার মোবাইল পানিতে পরে নষ্ট হয়ে যাবে ভেবে আমার কাছে রাখি।
মনপুরা রেঞ্জ কর্মকর্তা সুমন এই বিষয়ে কোনও মতামত প্রকাশ করেননি।
মনপুরা থানা ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, আহত হওয়া সিরিজের ভাই মফিজ থানা একটি দরখাস্ত করেছে।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
আপডেট সময় : ০১:৪২ পিএম
২৯ নভেম্বর ২০২০ খ্রি. ১৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১৩ রবিউস সানি ১৪৪২ হিজরি, রোববার











