রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ও অবস্থান কমসূচি

রূপগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে ৬৭জন স্বাস্থ্যসহকারী, স্বাস্থ্যপরিদর্শক ও সহকারী স্বাস্থ্যপরিদর্শক। ২৯ নভেম্বর রবিবার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভবনের সামনে এ কর্মসূচী পালিত হয়। গত ২৬ নভেম্বর থেকে এ অবস্থান কর্মসুচী পালন করছে সারাদেশের ২৬ হাজার স্বাস্থ্যকর্মী।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যপরিদর্শক উত্তম কুমার সেন, দাবী বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব সুব্রত চন্দ্র সরকার, স্বাস্থ্যসহকারী পরিষদের সাধারণ সম্পাদক শাহ্আলম সরকার, এহসানুল করিম সবুজ, মহাদেব কুমার, সজিব মীর, খাদিজা আক্তার, জুয়েল প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে একযুগে ২৬হাজার স্বাস্থ্যসহকারীরা ১ লক্ষ ২০হাজার টিকাকেন্দ্রের মাধ্যমে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন। সা¤্রতিক সময়ে করোনা মহামারীতেও তাদের দায়িত্ব পালন করেছেন। করোনাকালীন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে ৮শতাধিক স্বাস্থ্যসহকারী আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন অনেকেই।

তবু স্বাস্থ্যসহকারীদের পরিশ্রম ও সেবা অনুযায়ী তাদের বেতন বৈষম্য রয়েছে। এই বেতন বৈষম্য দুর করে স্বাস্থ্যসহকারীদের ১৩তম গ্রেডে, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২তম এবং স্বাস্থ্যপরিদর্শকদের ১১তম গ্রেডে বেতন প্রদান করতে হবে। যতদিন পর্যন্ত তাদের দাবী মেনে নেওয়া না হবে ততদিন তাদের সেবাদান কার্যক্রম বন্ধ থাকবে। বক্তারা আরো বলেন, প্রতি বছর ৫ ডিসেম্বরে নয় মাস থেকে দশ বছরের শিশুদের হাম-রুবেলা নামক টিকা দেয়া হয়। আমাদের দাবি মেনে নেওয়া না হলে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমও বন্ধ থাকবে বলে হুশিয়ারী দেয় বক্তারা।

You might like