নবাবগন্জের ভাওয়ালিয়া শাখার বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেলো শীতবস্ত্র

মাকসুমুল মুকিম : ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত বর্ণমালা বিদ্যালয়ের ভাওয়ালিয়া শাখায় শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১ লা ডিসেম্বর মঙ্গলবার বিকালে উম্মে সালমা সিমা’র অর্থায়নে দোহার-নবাবগঞ্জ তরুন প্রজন্মের উদ্যোগে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বিভিন্ন বয়সের শিশুদের হাতে নতুন শীতের পোশাক তুলে দেয়া হয়েছে।

উদ্যোক্তারা জানান, প্রতিষ্ঠাকাল থেকে পরপর তিন বছর শিক্ষাবঞ্চিত শিশুদের মাঝে ভালবাসা ও শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছি আমরা। এবার শিক্ষা কার্যক্রম অব্যাহত না থাকলেও শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ আটকে থাকেনি। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এসব সুবিধাবঞ্চিত শিশুদের আরও সহায়তা করা সম্ভব।

এসময় উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জামান, ফয়সাল আহমেদ, শাহ্আলম, মোয়াজ হোসেন প্রমুখ।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০২:৩৫ পিএম

০২ নভেম্বর ২০২০ খ্রি. ১৭ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১৬ রবিউস সানি ১৪৪২ হিজরি, বুধবার

You might like