

নিউজ ডেস্ক :
শেরপুরে গরুবাহী ট্রাক চাপায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুজন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে কুড়িগ্রামের রৌমারী থেকে ৩২টি গরু নিয়ে কিশোরগঞ্জে যাচ্ছিল একটি ট্রাক। ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের কুর্শাবাদাগৌর এলাকায় পৌঁছালে একটি নির্মাণাধীন ব্রিজের খাদে পড়ে যায় ট্রাকটি। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে পাহারাদার ছোরহাব মিয়া নিহত হন।
সেই সঙ্গে ট্রাকে থাকা ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়।
পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ট্রাকের চালক ও এক গরু ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
আপডেট সময় : ১১:২০ এএম
০২ নভেম্বর ২০২০ খ্রি. ১৭ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১৬ রবিউস সানি ১৪৪২ হিজরি, বুধবার











