

মাকসুমুল মুকিম :
ঢাকা জেলার দোহার ও নবাবগন্জ থানার বিভিন্ন স্থান হতে চার মাদকসেবি কে আটক করার ঘটনা ঘটেছে।

৮ ডিসেম্বর বুধবার গোপন সংবাদের ভিত্তিতে দোহার ও নবাবগন্জের বিভিন্ন এলাকার হতে মাদক সেবনরত অবস্থায় হাতে নাতে এদের কে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দোহার সার্কেল এর পরিদর্শক মোঃ শাহজালাল।
আটককৃতরা হলো নবাবগঞ্জ থানার তাসুল্লা বাংলাবাজার এলাকার মো আবুল হোসেন এর ছেলে মোঃ জুয়েল (৪৫), অপর দিকে উপজেলার রায়পাড়া গ্রামে হালিম সরদার এর ছেলে শাহজালাল ওরফে কুত্তা জালাল (২৩), নাগের কান্দা গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে মোঃ রিয়াজ উদ্দীন (২৮), মেঘুলা পন্চিম চর এলাকার মৃত মোকসেদএর ছেলে মো রিদয় (৩৮)।
পরে তাদের কে বিকেলে ভাম্রমান আদালতের চীফ এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট জ্যোতি বিকাশ চন্দ্র ২ জন মাদকসেবী কে ৩ মাস করে ১ জন মাদকসেবী কে ৬ মাস করে এবং বাকি ১ জন মাদকসেবী কে ১ বছর করে বিনা শ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।







