স্বরূপকাঠিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ

মো. মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :

কুষ্টিয়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে স্বরূপকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা এবং পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা এ ঘটনার সাথে জড়িত দোষিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করে ।

এ উপলক্ষে সোমবার রাতে এ ঘটনার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা এবং পৌর আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মিরা অংশ নেয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মত ধৃষ্টতা দেখিয়েছে তারা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমতের জন্য হুমকি। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

ন্যক্কারজনক এমন ঘটনা ভবিষ্যতে ঘটাতে যদি কেউ ইন্ধন বা ধৃষ্টতা দেখায় তবে তাদেরকে চরম মুল্য দিতে হবে বলেও হুশিয়ারী করেন বক্তারা।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজী সাইফুদ্দিন তৈমুর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা যুবলীগ নেতা শেখ নাসির উদ্দিন, শহিদুল ইসলাম রিপন, শামিম হাসান, ছাত্রলীগ নেতা মো. আসাদুজ্জামান খাঁন, শিমুল, শ্যামল দত্ত, অনি রেজা প্রমুখ।

You might like