

রাকিবুল হাছান, মনপুরা সংবাদদাতা :
ইউএনডিপি-আইসিবিএএআর প্রকল্পের আওতায় নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) কর্তৃক বাস্তবায়নাধীন মনপুরা উপজেলা সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা উপজেলা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়।

ধান অতিথি উপজেলা চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরীর উপস্থিতিতে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞার সভাপতিত্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সবুজ বেষ্টনীর পটভূমি, ইতিহাস, বিস্তৃতি, দূর্যোগের প্রভাব ও প্রতিরোধে সবুজ বেষ্টনীর ভূমিকা এবং হুমকি, জলবায়ু পরিবর্তনের মৌলিক উপাদান, কারণ, ফলাফল ও প্রভাব এবং কমিউনিটি ভিত্তিক অভিযোজন কর্মকান্ড বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়ারাও উপকূলীয় বন সহ-ব্যবস্থাপনা সংগঠন ও কার্যপরিধি, কমিউনিটি ভিত্তিক জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে উপকূলীয় বন এবং গ্রীণবেল্টের ভূমিকা এবং সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) এর আয় বিধায়ক তহবিল পরিচালনা বিষয়ে বিশদভাবে আলোচনা ও প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনডিপির কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশংসা করে বলেন ইউএনডিপি মনপুরায় সকল স্তরের সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে জবাবদিহিতামূলক কাজ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সিএমসি সভাপতি মোঃ সেলিম মিঞা এবং দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান ও সহ-সভাপতি (সিএমসি) অলি উল্ল্যা কাজল এর বক্তব্যে স্লুইচ গেইট মেরামত ও খাল খনন, কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ সহায়তা এবং এফআরপিজির কার্যক্রম ও সঠিক সদস্য নির্বাচন দ্বারা এলাকার মানুষের অনেক উপকার হয়েছে যা প্রশংসনীয়।
প্রশিক্ষন কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. নিয়ামুল নাসের, অধ্যাপক ড. আবদুর রব মোল্লা ও বিশেষ শিক্ষা বিভাগের ড. মাহবুব রহমান।
উক্ত প্রশিক্ষনে উপজেলা চেয়ারম্যন, উপজেলা নির্বাহী অফিসার ও দক্ষিন সাকুচিয়ার চেয়ারম্যান সহ আরও উপস্থিত ছিলেন সিএমসির সদস্য সচিব সুমন দাস (রেঞ্জ অফিসার), কোষাধ্যক্ষ আব্দুল গফ্ফার (উপজেলা মৎস্য অফিসার), সদস্য উত্তর সাকুচিয়ার ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ হাসেম কাজী, সদস্য আকাশ বৈরাগী (উপজেলা কৃষি অফিসার), সদস্য মোঃ ইলিয়াছ মিঞা (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা), সদস্য আনোয়ারা বেগম (ইউপি সদস্য উত্তর সাকুচিয়া), সদস্য বিলকিছ আক্তার (ইউপি সদস্য দক্ষিন সাকুচিয়া), সদস্য ইব্রাহীম হোসেন (সেকেন্ড অফিসার মনপুরা থানা), সদস্য নাসরিন ফেরদৌস (সিডিএ-আইসিবিএএআর, ইউএনডিপি) এবং প্রকল্পের উপকারভোগী সহ সিএমসির অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মোঃ মমিনুল ইসলাম, সিডিএ-আইসিবিএএআর, ইউএনডিপি, চরফ্যাশন, ভোলা।











