রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষ রোপন ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভূলতা ইউনিয়নের হাটাব আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসুচি পালন করা হয়।

আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি আক্তার মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিষ্ট, গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।

এসময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, সাংবাদিক সুশীল সরকার, আরিফ হাসান আরব, বাবুল হোসেন, হাবিবুর রহমান মোল্লা, ঢাকা দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের সভাপতি আবু হানিফ হৃদয়, আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাসান মোহাম্মদ সালেহীন, নাছির উদ্দিন মিয়া, শাহজাহান, আফিফা খাতুন, ফরিদুল ইসলাম প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ ও বিদ্যালয়ের আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের ২‘শ চারা গাছ বৃক্ষ রোপন করা হয়।

You might like