

মোঃ আমানুল্লাহ ফকির, মাদারীপুর জেলা প্রতিনিধি :
বাংলাদেশের দক্ষিণাঞ্চল মানুষের স্বপ্ন বাস্তবায়নের চূড়ান্ত রূপ নেওয়ার অংশ হিসেবে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানোর মাধ্যেমে সকল স্প্যান সম্পূর্ণ দৃশ্যমান হওয়ায় ও মাদারীপুর রাজৈর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী নাজমা রশীদ নির্বাচিত হওয়ায় মাদারীপুর জেলা ছাত্রলীগ’র পক্ষ থেকে আজ শনিবার বেলা ১১ টার দিক আনন্দ মিছিল বের হয় ও মিষ্টি বিতরণ করা হয়।

এসময় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে শুভেচ্ছা ও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানানো হয়।
এ সময় উপস্হিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ হাওলাদার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তাওহিদুল ইসলাম লিংকন, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিলন, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম সাদ্দাম, সাধারন সম্পাদক মারুফ হোসেন, মিজানুর রহমান মিজান মুন্সি,ফরিদ সরদার, রাকিবুল হাসান সুজন সহ, সদর উপজেলা পৌর ও মাদারীপুর সরকারি কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
আপডেট সময় : ০৫:৪৩ পিএম
১২ নভেম্বর ২০২০ খ্রি. ২৭ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২৬ রবিউস সানি ১৪৪২ হিজরি, শনিবার











