দোহারে মোবাইল কোটের অভিযানে অবৈধ ড্রেডার পাইপ ও ড্রেজার ধ্বংস

মাকসুমুল মুকিম :

দোহারের মোবাইল কোটের অভিযানে অবৈধ ড্রেজার পাইপ ও ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।

১২ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলার বিলাশ পুর ইউনিয়নের নুরপুর মৌজার বটিয়া খালে অবৈধভাবে ড্রেজার দিয়ে খালের মাটি কেটে বিক্রির সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচনা করে প্রায় ২০০ মিটার পাইপ ও ২ টি ড্রেজার ধ্বংস করে দেওয়া হয়েছে।

এসম ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় কোন মামলা হয়নি। তবে এধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসেন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্টেট জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।

You might like