

মাকসুমুল মুকিম :
ঢাকার দোহারে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ডিসেম্বর সোমবার সকালে দোহার উপজেলা সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বক্তারা বলেন, ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। একাত্তরে ত্রিশ লাখ শহীদের মধ্যে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। তারা শহীদ হন এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। হানাদার পাকিস্তানী বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে। আমরা এই দিনে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করি।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এফ ফিরোজ মাহমুদের সভাপতিত্বে এবং দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, আমরা কিন্তু দেশের জনয় যারা আত্নহুতি দিয়েছে তাদের কে কিন্তু আমরা আর খুঁজে পাবো না। যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছিল তারাই জাতির পিতা কে হত্যা করেছে। তারা ভেবেছিল আমাদের সব স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে, তারা জেলখানায় ৪ নেতা কে হত্যা করেছে।স্বাধীনতা ইতিহাস পাল্টে দেয়ার চেষ্টা করেছিল। সরাসরি স্বাধীনতার বিরুধীতা করেছে জিয়াউর রহমান । বছরের পর বছর জেল খানায় ছিলেন বঙ্গবন্ধু তাকেও হত্যা করেছে সেই যুদ্ধাপরাধীগন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানাি তিনি বাংলার মাটিতে তার বাবার খুনিদের সাজার আওতায় এনেছেন। জামাত সরকারের আমলে আমাদের আওয়ামীলীগ এর নির্মম ভাবে অত্যাচার করেছিল, হাজার হাজার আওয়ামীলীগ কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল। আমরা ক্ষমতায় থাকা অবস্থায় বি এন পি জামাতের বিরুদ্ধে একটি মামলাও করিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জসিম, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, আওয়ামী যুবলীগ এর সভাপতি আলমাস উদ্দিন, সাবেক ছাএনেতা মোঃ সুরুজ আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।








