‘প্রশাসনকে দেখানোর জন্য মাস্ক পরা নয়, নিজেকে বাঁচানোর জন্য মাস্ক পরুন’

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহারের জয়পাড়া বাজার এলাকায় এলাকায় মোবাইল কোট পরিচালনায় করা হয়েছে।
আজ ১৫ ডিসেম্বর ২০২০ করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে দোহারের জয়পাড়া বাজার এলাকায় মোবাইল কোট পরিচালনা করেন সহকারি কমিশানার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

এ সময় মাস্ক না পড়ার অপরাধে ০৯ টি মামলায় এক হাজার চার শত টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। এবং গরীব অসহায় পথচারিদের মাঝে বিনামূল্যে ২০০ পিছ মাস্ক বিতরণ করেন।
জ্যোতি বিকাশ চন্দ্র বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০৭:৪২ পিএম

১৫ নভেম্বর ২০২০ খ্রি. ৩০ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ রবিউস সানি ১৪৪২ হিজরি, মঙ্গলবার

 

You might like