

মাকসুমুল মুকিম :
ঢাকার নবাবগন্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর বুধবার সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত ভার্চুয়াল মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এম.পি-ঢাকা ০১।
উক্ত সাধারন সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা আলোচনা হয়েছে।
উক্ত সভার সভাপতিত্ব করেন নাসির উদ্দিন আহমেদ ঝিলু চেয়ারম্যান, নবাবগঞ্জ উপজেলা পরিষদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকাজেলা আওয়ামী লীগ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অফিসার্সগন, ভাইস চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের অন্যান্য নেতৃবৃন্দ।







